বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমানকে ঠিক করতে হবে তিনি হেলিকপ্টারে পালিয়ে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। তিনি এরশাদের উদাহরণ দিয়ে বলেন, এরশাদও অনেক সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। তাই তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা নিজেকেই বেছে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
লংমার্চের পক্ষে শুরু হওয়া গণজোয়ার ঠেকাতে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। এ কাজে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনও যুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন। তবে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এই গণজোয়ার থামানো যাবে না বলে তিনি জানান। তাঁর ভাষ্য, দফা বাড়ছে, কিন্তু সব দফা শেষ পর্যন্ত এক দফায় এসে ঠেকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।