Web Analytics

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, জুলাই বিপ্লবের পর হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যৌক্তিক খরচে হজ পালনের জনআকাঙ্ক্ষা পূরণে তিনি বিশেষভাবে কাজ করেছেন। তিনি জানান, গতবছর সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হয়নি এবং এ বছরও নেওয়া হবে না।

ড. খালিদ হোসেন বলেন, গত দেড় বছর তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। ধর্ম মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোকে সক্রিয় ও ফলপ্রসূ করার পাশাপাশি কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বে উৎসাহিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, যা ২০২৬ সালে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকায়।

তিনি আরও জানান, গতবছর সরকারি ব্যবস্থাপনায় হজ শেষে উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ টাকা হাজীদের ফেরত দেওয়া হয়েছে এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত হজ এজেন্সিগুলোর অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত এনে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে প্রদান করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।