Web Analytics

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে শনিবার দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীর (৫৫) নামে এক কথিত পীরকে বিক্ষুব্ধ জনতা কুপিয়ে হত্যা করেছে। এ সময় তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম জাহাঙ্গীরের কোরআন অবমাননাকর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে তার দরবারে হামলা চালায় এবং তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ জানায়, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শামীমের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি জামিনে মুক্তি পান। সর্বশেষ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।