Web Analytics

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা বাংলাদেশে না ফিরে নিজ নিজ দেশ থেকে সরাসরি সৌদি আরবে গিয়ে হজ পালনের সুযোগ দাবি করেছেন। ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু হলেও বর্তমান ব্যবস্থায় প্রবাসীদের বাংলাদেশে ফিরে নিবন্ধন ও হজযাত্রা সম্পন্ন করতে হয় বলে তারা অভিযোগ করেছেন। এতে অতিরিক্ত সময়, ব্যয় এবং দীর্ঘ ভ্রমণজনিত ভোগান্তি তৈরি হয় বলে তাদের বক্তব্য।

ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা ১৩ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রবাসীরা সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন। ই-হজে নিবন্ধনের জন্য বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, ছবি, হোয়াটসঅ্যাপ-সক্ষম নম্বর, বাংলাদেশের ব্যাংক হিসাব এবং বৈধ আবাসনের নথি প্রয়োজন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের মাওলানা আনিসুর রহমান বলেন, ২০২৫ সালে বরাদ্দ প্রায় ১ লাখ ২৭ হাজার কোটার বিপরীতে ৮৭ হাজার ব্যক্তি হজ করেছেন।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সংগঠনটি প্রবাসীদের সরাসরি হজের সুযোগ চায় এবং এ বছর থেকেই তা চালুর চেষ্টা করছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম বিষয়টি ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছেন। যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক বলেন, এ বছরের সৌদি নির্দেশনা এখনো পাওয়া যায়নি; বাংলাদেশ হজ অফিসের মাধ্যমে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।