Web Analytics

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জিয়াউর রহমান নিজের ও পরিবারের জীবন বিপন্ন করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং রণাঙ্গনে বীরের মতো লড়াই করেন। শনিবার টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ১৯৭১ সালের মার্চে যখন জাতি দিশেহারা ছিল এবং শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব হয় গ্রেপ্তার হয়েছিল বা আত্মগোপনে ছিল, তখন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে যোগ দেন। তিনি হবিগঞ্জ জেলার একটি চা-বাগানের ম্যানেজারের বাংলোতে অবস্থান নিয়ে ১৩ জন সেনা কর্মকর্তার বৈঠকে অংশ নেন, যেখানে এমএজি ওসমানীকে সর্বাধিনায়ক করা হয় এবং জিয়ার প্রস্তাবে যুদ্ধের নাম রাখা হয় মুক্তিযুদ্ধ।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মেজর জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সেবক হিসেবে কাজ করবে, শাসক নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।