Web Analytics

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় যুবক ইতালিতে যাওয়ার আশায় বাড়ি ছেড়ে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে জিম্মি হয়েছেন। তাদের মুক্তির জন্য দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। জিম্মিকারীরা নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারগুলোর কাছে টাকা আদায়ের চাপ দিচ্ছে। জিম্মি হওয়া যুবকেরা হলেন শাহাদাত হোসেন, মানিকুল ইসলাম, মো. সোহেল, তাজ মোহাম্মদ, ফয়সাল ও মেহেদী হাসান।

পরিবারগুলোর অভিযোগ, স্থানীয় দালালদের মাধ্যমে জনপ্রতি ১৮ থেকে ২০ লাখ টাকা দিয়ে ইতালিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তাদের মানবপাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়। প্রায় আট মাস আটকে রাখার পর নতুন একটি চক্রের কাছে হস্তান্তর করা হয়েছে, যারা প্রত্যেকের জন্য ২৫ লাখ টাকা করে দাবি করছে। নির্যাতনের ভিডিও দেখে পরিবারগুলো মানসিকভাবে ভেঙে পড়েছে।

ভুক্তভোগী পরিবারগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে এবং সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছে। মনোহরগঞ্জ থানার ওসি জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত উদ্ধার ও মানবপাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।