Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ শওকত হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২ মে ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শওকত হোসেন (৪৮) লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হোসাইন উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক রাইজ উদ্দিনের নেতৃত্বে গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে শওকত হোসেনকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক রাশেদ ফজল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শওকত হোসেনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।