Web Analytics

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটক হওয়ার পর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে ডাবলুকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন চালায়, যার ফলে তার মৃত্যু হয়। তিনি এ ঘটনাকে অমানবিক ও পৈশাচিক বলে আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের এমন কর্মকাণ্ড দেশের জন্য অশুভ এবং প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় জনগণ বিচারিক আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করে, কিন্তু নির্যাতন ও হত্যার ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি সেনাপ্রধানের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল শামসুজ্জামান ডাবলুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।