Web Analytics

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার, বয়স ১৯, চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাহসিফের সঙ্গে দিশার একাধিকবার চলাফেরার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে তাহসিফের সঙ্গে দিশাকে দেখা যায়। এর আগে তারা সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও গিয়েছিলেন। তাহসিফের কললিস্টে ঘটনার আগে দিশার সঙ্গে একাধিক কথোপকথনের প্রমাণ পাওয়ার কথাও বলা হয়েছে। শনিবার রাতে মিরপুর-১৪ এলাকার একটি বাসা থেকে নৌ পুলিশ দিশাকে গ্রেপ্তার করে এবং পরদিন তাকে আদালতে হাজির করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।