Web Analytics

লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় চেকপোস্টে জেলা কৃষকদল নেতা বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্ত্বরে চেকপোস্টে গাড়িটি আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে শ্যামলকে টাকাসহ ছেড়ে দেওয়া হয়। শ্যামল বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির খালাতো ভাই এবং গাড়িটিতে এ্যানির নির্বাচনি পোস্টার লাগানো ছিল।

নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং জেলা ও দায়রা জজ তাহরিনা আক্তার নওরিন ঘটনাটি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামল নির্বাচনি কাজে ব্যবহৃত গাড়িতে যাচ্ছিলেন, তখন তল্লাশিতে টাকাগুলো পাওয়া যায়। পরে তাকে আদালতে নেওয়া হলে বিচারক আধাঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন এবং পরে মুক্তি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানান, টাকাগুলো নির্বাচনি তহবিলের অংশ এবং বৈধ কাগজপত্র থাকায় কোনো জরিমানা ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!