Web Analytics

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের মর্যাদা বৃদ্ধির মধ্য দিয়েই বাংলাদেশ আরও স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। শনিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিনি নিজেও একজন কৃষক এবং কৃষকের সন্তান হতে গর্ববোধ করেন। এখন মানুষ গর্বের সঙ্গে নিজেদের কৃষকের সন্তান হিসেবে পরিচয় দেয়, যা দেশের অগ্রগতির প্রতিফলন। তিনি যুক্তি, প্রজ্ঞা ও জ্ঞানের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার দায়িত্বের কথা উল্লেখ করেন।

কৃষকদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে উৎপাদন ও চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর পরিকল্পিত কৃষি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় আরও শক্ত অবস্থান অর্জন করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।