Web Analytics

দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে একটি আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত টার্মিনালের মাধ্যমে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি জানান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। এসব টার্মিনাল বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাহিদা পূরণের পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ উন্নত হবে এবং গ্যাস সংকট অনেকটাই কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।