Web Analytics

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত আমিন হত্যা মামলায় উত্তরা থানা যুবলীগের সহসভাপতি আব্দুস সোবহান কাজীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত। বুধবার, ৫ আগস্ট বিকেলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। সোবহান কাজী ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়কও।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ওয়ারী বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে সোবহান মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। তাঁর পূর্ণাঙ্গ নাম-ঠিকানা যাচাই এবং অন্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানার এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আল আমিন খলিফা নিহত এবং আরও অনেকে আহত হন। আদালতের নির্দেশে পরে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা হয়। ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন স্বর্ণলতা ভবনের একটি ফ্ল্যাট থেকে সোবহানকে গ্রেপ্তার করা হয়; পুলিশ তাঁর কাছ থেকে একটি টয়োটা হ্যারিয়ার, দুটি আইফোন ও তাঁর নামে ইস্যু করা পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দের কথা জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।