Web Analytics

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মাজহারুল ইসলামের ছেলে সাফা এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা। তারা আপন মামাতো-ফুফাতো ভাইবোন ছিল।

স্থানীয় সূত্র জানায়, বৃষ্টির সময় দুপুর ১টার দিকে দুই শিশু ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পুকুরের পানি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করেন।

দ্রুত শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে অপমৃত্যুর মামলা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।