Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি বলেন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটে পাওয়া ‘হ্যাঁ’ রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি জানান, ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে এবং এনসিপি সেখানে যাবে জনগণের রায় অনুযায়ী সংস্কারের দাবি জানাতে। নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে এবং উচ্চকক্ষ ও সংস্কার পরিষদ গঠনের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ভারতে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে এ উদ্যোগের সুফল জনগণ পাবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।