পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন জাগরণ ও বিপ্লব সৃষ্টি হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
এর আগে তিনি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় কাইচ্চা বাড়ি থেকে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় খালের দুই পাড়ে ও খালের মধ্যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং শিল্প বর্জ্যে অনেক খাল বন্ধ হয়ে গেছে। এসব খাল পুনরুদ্ধারে খনন কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, স্কুল, কলেজ, মন্দির ও মাদ্রাসার দিকে নজর দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে হবে, কারণ এটি শিক্ষার মূল ভিত্তি। শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।