Web Analytics

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিদ্যমান শিক্ষাকাঠামো আরও সমৃদ্ধ করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করা যায়।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা বাড়াতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।