Web Analytics

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথের চেয়ে ৬৫ ভোটে এগিয়ে আছেন। প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা শেষে কলম পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৮৫৭ ভোট এবং হাইড-স্মিথ পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৭৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী টাই পিঙ্কিনস পেয়েছেন প্রায় ২০ হাজার ভোট।

দুই প্রধান প্রার্থীর ভোটের ব্যবধান অত্যন্ত কম হওয়ায় এখনো কাউকে বিজয়ী ঘোষণা করা যায়নি। মিসিসিপির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ওয়াটসন জানিয়েছেন, অঙ্গরাজ্যের ৮২টি কাউন্টির মধ্যে ৭০টি রাজ্যের নির্ধারিত ব্যবস্থায় তাদের অনানুষ্ঠানিক ফল জমা দিয়েছে।

ওয়াটসনের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের দিন থেকে ১০ দিনের মধ্যে সব কাউন্টিকে চূড়ান্ত ফল তাঁর দপ্তরে পাঠাতে হবে। ডাকযোগে পাঠানো প্রায় ৩ হাজার ৬০০ অনুপস্থিত ভোট এখনো গ্রহণ করা হয়নি। এ ছাড়া হলফনামার মাধ্যমে দেওয়া কত ভোট যাচাই ও গণনার অপেক্ষায় আছে, তা জানা যায়নি; আগামী ১০ দিনের মধ্যে এসব ভোটের প্রক্রিয়া সম্পন্ন হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।