Web Analytics

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের যুগ্ম-সমন্বয়ক মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী বলেন, এই পদত্যাগকে ঘিরে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে, যা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার অনিশ্চয়তাকে নতুন করে সামনে এনেছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার একশ দিন পার হলেও চুক্তি বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ বা দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করা হয়নি, ফলে স্থায়ী শান্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা উল্লেখ করেন, মন্ত্রীর পদত্যাগ সরকারী অঙ্গীকার নিয়ে নতুন সন্দেহ সৃষ্টি করেছে।

বিবৃতিতে চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সক্রিয়করণ এবং প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি চুক্তির পক্ষগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ ও জাতীয় ঐকমত্য গড়ে তুলতে সর্বদলীয় সংলাপের আহ্বান জানানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।