Web Analytics

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন। তিনি মা মনজুরা বেগম ও ছোট ভাই রঞ্জু মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন, এ সময় বজ্রপাত তার শরীরে আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করতে গেলেও তিনি তখনই মারা যান। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। মজনুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শান্ত স্বভাবের ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।