Web Analytics

নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বছরজুড়ে বাজার নজরদারি আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সরবরাহ, মূল্য ও সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, অস্বাভাবিক পরিস্থিতি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা অতিরিক্ত মুনাফার চেষ্টা হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্ত্রী বলেন, ব্যবসায়ী সংগঠন, আমদানিকারক, উৎপাদক ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হবে। গ্যাস সরবরাহে বিঘ্ন, পরিবহনে প্রতিবন্ধকতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু শিল্প উৎপাদন ও কয়েকটি এলাকার বাজার প্রভাবিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে শীতকাল সামনে থাকায় নতুন সবজি বাজারে এলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করেন।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়েছে, নিত্যপণ্যের আমদানি ও পাইপলাইন পরিস্থিতি ইতিবাচক। গত বছরের তুলনায় ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর সময়ে মসুর ডাল আমদানি ৪২ হাজার টন থেকে ১ লাখ ৬ হাজার টনে এবং ভোজ্যতেলের সিড আমদানি ২ লাখ ৭৩ হাজার টন থেকে ৩ লাখ ৮৬ হাজার টনে বেড়েছে। ডিম ও পোলট্রিসহ গুরুত্বপূর্ণ পণ্যে ট্রেসেবিলিটি কার্যক্রম চালুর উদ্যোগও বিবেচনায় রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।