Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোর প্রায় ৫টার দিকে তাকে আবার কারাগারে নেওয়া হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

তারার জানান, চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল ইমরান খানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেছে এবং তাকে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করেছে। এক্সে দেওয়া পোস্টে তিনি আদালতের নির্দেশে একজন বন্দিকে হাসপাতালে নেওয়ার কথা উল্লেখ করলেও ইমরান খান বা শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের নাম বলেননি। পুরো পরীক্ষা ও চিকিৎসার সময় ইমরানের বোন উজমা খান উপস্থিত ছিলেন।

হাসপাতালের আশপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাত্রাস বুখারি রোড দিয়ে তাকে হাসপাতালে নেওয়া এবং ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হয়। তোশাখানা উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান। আল-কাদির ট্রাস্ট বা ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন। পিটিআই নেতাকর্মীরা কারাগারে তার শারীরিক অবস্থার অবনতির অভিযোগ করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আসছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।