আন্তর্জাতিক সমুদ্রসীমায় গত সোমবার গাজাগামী ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি বাহিনীর বাধা ও অংশগ্রহণকারীদের আটক করার ঘটনায় অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তথ্য অনুসন্ধান করছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ আল জাজিরাকে জানিয়েছে, তারা যাদের আটক করা হয়েছে বলে ধারণা করছে, তাদের কল্যাণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
বিভাগের এক মুখপাত্র বলেছেন, আটক ব্যক্তিদের যেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মানবিক আচরণ করা হয়, সে বিষয়ে অস্ট্রেলিয়া তার প্রত্যাশা স্পষ্টভাবে জানাবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টায় অংশ না নিতে অস্ট্রেলীয়দের প্রতি আহ্বান জানানো অব্যাহত থাকবে, কারণ এতে তারা নিজেদের ও অন্যদের আহত, নিহত, গ্রেপ্তার বা বহিষ্কারের ঝুঁকিতে ফেলতে পারেন।
খবরে বলা হয়েছে, গাজাগামী ওই নৌবহরে শত শত স্বেচ্ছাসেবকের মধ্যে ১১ জন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন, যাদের ইসরাইলি বাহিনী বেআইনিভাবে আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।