Web Analytics

রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালে ইভা ফিলিং স্টেশনের কাছে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কয়েক শত সিএনজি চালক হঠাৎ অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। শ্রমিকদল নেতা দুকোলের নেতৃত্বে দৈনিক চাঁদা ১০ টাকা থেকে একলাফে ৭০ টাকা নির্ধারণের প্রতিবাদে এই বিক্ষোভ হয়। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তিতে পড়েন।

চালকরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক মাস চাঁদা দিতে হয়নি, পরে ১০ টাকা করে আদায় শুরু হয়। জাতীয় নির্বাচনের পর দুকোল, রফিক ও মোদন নামে তিন শ্রমিক নেতা চাঁদা ৭০ টাকা এবং মাসিক ১ হাজার টাকা বাধ্যতামূলক করেন। চালকদের অভিযোগ, টাকা না দিলে স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হয় না এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়।

ত্রিশাল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, চাঁদা বাড়ানোর প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করেন এবং প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করেন। অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।