আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইরানের পরমাণু কার্যক্রম যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির বেশির ভাগ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মহাপরিচালক রাফায়েল গ্রোসি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্যে তিনি বলেন, সংস্থাটি প্রস্তুত এবং ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনায় অগ্রগতির আশা করছেন।
গ্রোসি বলেন, কূটনৈতিক সমঝোতা ছাড়া দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সমাধান সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাসংক্রান্ত মধ্যস্থতার উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি পাকিস্তান, কাতার, ওমান ও মিসরের ভূমিকার কথাও উল্লেখ করেন।
আইএইএ মহাপরিচালক জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তি বাস্তবায়নের সময় সংস্থাটির মাধ্যমে যাচাই নিশ্চিত করতে হবে। তিনি সিরিয়ার পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণেও অগ্রগতির কথা জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, সিরিয়ার সব পরমাণু উপাদান এখন আইএইএর নজরদারির আওতায় রয়েছে। সিরিয়ায় অর্জিত অগ্রগতির মতো ইরানের সঙ্গেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন গ্রোসি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।