Web Analytics

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী ট্রেনটি রেললাইন অতিক্রমরত মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রেন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

একই ঘটনায় দুধপাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের নামে একজন আহত হয়েছেন। তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।