Web Analytics

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, হুথিদের সম্পদ জব্দ এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ইয়েমেনে তাদের সামরিক তৎপরতা এবং দেশের সীমান্তের বাইরে হামলাকে কেন্দ্র করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের উত্থাপিত প্রস্তাবটি কোনো আনুষ্ঠানিক ভোটাভুটি ছাড়াই ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়। প্রস্তাবে ইয়েমেনে হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধির তীব্র নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলারও নিন্দা করা হয়।

নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে অবিলম্বে এবং নিঃশর্তভাবে সব ধরনের শত্রুতা বন্ধের দাবি জানানো হয়েছে। জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ বলেন, এ সিদ্ধান্ত হুথিদের ‘বেপরোয়া হামলা’ মোকাবিলায় পরিষদের দৃঢ় অবস্থানের প্রতিফলন। তাঁর মতে, ইয়েমেন, সৌদি আরব ও বৃহত্তর অঞ্চলে হুথি হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিষদের প্রতিশ্রুতিও এতে প্রকাশ পেয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।