Web Analytics

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন হেফাজতে থাকা এক মেক্সিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিষয়টি নিশ্চিত করে জানায়, অ্যাডেলান্টো আটক কেন্দ্রের নিরাপত্তাকর্মীরা জোসে গুয়াদালুপে রামোসকে তার বাঙ্কে অচেতন অবস্থায় পান। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ২০২৬ সালের প্রথম তিন মাসে আইসিই হেফাজতে ১৪ জনের মৃত্যু হলো।

আইসিই জানায়, রামোসকে ২৩ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৫ সালে মাদক রাখা ও চুরির অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। হেফাজতে নেওয়ার সময় তার ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ ধরা পড়ে। ২০২৫ সালে আইসিই হেফাজতে অন্তত ৩১ জন মারা যান, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ। অনেকেই এই আটক নীতিকে প্রাণঘাতী বলে অভিহিত করেছেন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মেক্সিকো সরকার অভিবাসী বন্দিদের মৃত্যুর বিষয়টি ইন্টার-আমেরিকান মানবাধিকার কমিশনের কাছে উত্থাপন করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।