ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের নাম ঘোষণা করেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার।
মনোনীত সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির এবং চট্টগ্রাম-১৫ আসনের শাহাজাহান চৌধুরী। এ ছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরাও সভাপতিমণ্ডলীতে রয়েছেন।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকেই এই পাঁচ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।