Web Analytics

আবদুল্লাহ আল মামুন ও সোহেল রানা দাবি করেছেন, নিজ নিজ বিষয়ে মেধাতালিকায় প্রথম হওয়ার পরও ৪৯তম বিসিএসের নিয়োগ গেজেটে তাদের নাম নেই। মামুন সমাজকল্যাণে এবং সোহেল রানা ইতিহাসে প্রথম হয়েছিলেন। তারা অভিযোগ করেছেন, শেখ হাসিনাবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে তারা নিয়োগ থেকে বাদ পড়েছেন।

বুধবার ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে পিএসসির সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিএসসির ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মামুন প্রশ্ন করেন, জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণই কি তাঁর অপরাধ। সোহেলও লিখেছেন, শিক্ষা ক্যাডারে প্রথম হয়েও তাঁকে গেজেট থেকে বঞ্চিত করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।