Web Analytics

হেফাজতে ইসলামের উদ্যোগে সমমনা সাত দলের নতুন জোট গঠনের পর ১১ দলীয় ঐক্য ভেঙে গেছে—এমন খবরকে ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, জোটটি আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুক্রবার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে জোটের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আযাদ বলেন, কওমি ধারার সাত দলের বৈঠক কিংবা অন্য জোটে থাকা দলগুলোও ১১ দলের প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছে। তাদের সশরীরে উপস্থিতি জোট অটুট থাকার এবং কোনো ফাটল না ধরার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের এই ঐক্য নিয়ে ১১ দল এগিয়ে যাবে বলেও জানান তিনি।

তিনি সরকারের বিরুদ্ধে জনগণের গণরায় উপেক্ষা এবং সংসদীয় গণতন্ত্রে আঘাত করার অভিযোগ তোলেন। সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগও করেন তিনি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ইঞ্জিনিয়ারিং হলে সরকারের পরিণতি খারাপ হবে বলে সতর্ক করেন আযাদ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।