রাজশাহীর তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তানোর পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার তানোর থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিমপাড়ার বাসিন্দা আফজাল চৌধুরীর বাড়িতে ঢুকে ইমন মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ভয়ভীতি ও হুমকি দেন। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ম্যাগাজিন, আটটি প্লাস্টিকের গুলি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ওসি এস এম মাসুদ পারভেজ জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।