Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছে। তদন্ত কমিটির সদস্যরা বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করলেও তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমিটির ডাকে সাড়া দেননি।

রোববার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সাড়া না দেওয়ার চারটি কারণ উল্লেখ করেন। আসিফ লেখেন, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় মন্ত্রণালয়ের এখতিয়ারবহির্ভূতভাবে তদন্ত করা অনুচিত। তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে আগেই সিদ্ধান্ত নির্ধারিত ছিল এবং উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে তদন্ত করা আদালত অবমাননার শামিল। এছাড়া তিনি অভিযোগ করেন, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পদত্যাগে চাপ দিচ্ছেন বা প্রলোভন দেখাচ্ছেন।

আসিফ মাহমুদ বলেন, তিনি কোনো নিয়মবহির্ভূত বা আদালত অবমাননাকর প্রক্রিয়ায় অংশ নিতে চাননি, তাই তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে সাড়া দেননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।