Web Analytics

ইরানের উত্থাপিত সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না বলে জানিয়েছেন দেশটির আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব। আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর নিহত সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে। তিনি দাবি করেন, সংঘাত চলাকালে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পরিচালিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

তাইয়েব জানান, ইসরাইলের সঙ্গে ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের যুদ্ধে আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর ৬৫০ সদস্য নিহত হয়েছেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সঙ্গে আলোচনার পথ তৈরির উদ্দেশ্যে একজন বিশেষ দূত পাঠিয়েছিলেন।

তাইয়েবের ভাষ্য, ইরান আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে নির্ধারিত শর্ত পূরণ ছাড়া কোনো আলোচনা হবে না। তিনি বলেন, হরমুজ প্রণালি বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলপথটি পুনরায় খুলতে চাইলে ওয়াশিংটনকে ইরানের সাত দফা শর্ত বাস্তবায়ন করতে হবে। তিনি ইসরাইলের নিরাপত্তা মূল্যায়নের বরাত দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র মজুত প্রায় ৩ হাজার থেকে ১০ হাজারে পৌঁছানোর দাবিকেও বড় নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।