কৃষি রূপান্তর ও গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে ইনোভেটিভ এগ্রিকালচারাল কমিউনিটি প্রকল্পে কাজ করবে। কোরিয়া পার্টনারশিপ ফর ইনোভেশন অব এগ্রিকালচার (কোপিয়া) এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) উদ্যোগে বগুড়া, কুমিল্লা ও ফেনী জেলার ১১৪টি নির্বাচিত গ্রামে উন্নত প্রযুক্তি ও জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতি বাস্তবায়ন করা হবে।
বুধবার রাজধানীর বার্ক মিলনায়তনে আয়োজিত কর্মশালায় কোপিয়া বাংলাদেশ সেন্টারের পরিচালক ড. ও-ইয়ং জিয়ং কর্মপরিকল্পনাটি উপস্থাপন করেন। দক্ষিণ কোরিয়ার আরডিএ, বার্ক ও বার্ডের মধ্যে আগের চুক্তি এবং আগস্টে কোপিয়া বাংলাদেশ সেন্টারের যাত্রার ধারাবাহিকতায় এই আয়োজন হয়।
জলবায়ু-সহনশীল কৃষি কাঠামোর আওতায় ৫ হাজার ৬৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ১ হাজার ১২০ জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ৪ হাজার ৫৬০ জন স্থানীয় কৃষক রয়েছেন। ২২৮ জন কৃষক নেতাকে প্রণোদনা ও ক্ষমতায়নের জন্য চিহ্নিত করা হবে। বারি উন্নত আলু ও শাকসবজি উৎপাদন প্রযুক্তি, ব্রি জলবায়ু-সহনশীল ধান প্রযুক্তি এবং বার্ড ও আরডিএ বগুড়া গ্রামভিত্তিক উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে কাজ করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।