Web Analytics

ব্রিকস সম্মেলন উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। সাত বছর পর এটি ভারতে তাঁর প্রথম সফর। প্রায় ২৪ ঘণ্টার এই সফরকে ঘিরে দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য এবং আধাসামরিক বাহিনীর ২০০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ভারত মণ্ডপম থেকে বিমানবন্দরের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শান্তি পথ পর্যন্ত শির যাতায়াতের পথে ৭০০টির বেশি সিসিটিভি ক্যামেরা ও পাঁচটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। তুঘলক রোড থানায় আলাদা একটি নিয়ন্ত্রণকক্ষও করা হয়েছে, যেখানে প্রায় ৫০০ ক্যামেরার ফুটেজ দেখা যাবে। গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড বসানো, যানবাহনে তল্লাশি এবং বিভিন্ন সেক্টর ও জোনে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হয়েছে।

শি জিনপিং তাজ প্যালেস, নয়াদিল্লিতে থাকছেন এবং হোটেলটির সব কক্ষ আগেই বুক হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হোটেলের ওপর নো-ফ্লাই জোন কার্যকর, পাশাপাশি সন্ত্রাসবিরোধী ও বোমা শনাক্তকারী দল মোতায়েন রয়েছে। সফরের প্রায় ১০ দিন আগে চীন থেকে কার্গো বিমানে তাঁর হংকি রাষ্ট্রীয় গাড়ি, বিকল্প গাড়ি ও যোগাযোগ সরঞ্জাম ভারতে পাঠানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।