শুক্রবার ভোরে সিলেট কানাইঘাটের সীমান্ত এলাকায় ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম সাহেদ মিয়া। বিজিবি জানায়, নিহত সাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত। দুদেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসা হবে। প্রস্তুতি চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।