Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচে ভাইরাল হওয়ায় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের জয় উদযাপন করতে গিয়ে মিন্টু থ্রি-পিস পরে নাচ-গান করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।