Web Analytics

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা করেছেন, ইসরাইলের কাছে লেবাননের এক ইঞ্চি ভূখণ্ডও ছাড় দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের সঙ্গে সরকারের চলমান আলোচনা কোনোভাবেই আত্মসমর্পণ বা বিশ্বাসঘাতকতা নয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।

আউন বলেন, লেবাননের জন্য যুদ্ধ ও পরাধীনতার যুগ থেকে বেরিয়ে আসার সময় এসেছে এবং দেশের অধিকাংশ মানুষ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের জনগণ, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচার অধিকার রাখে। সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে করা চুক্তি নিয়ে সমালোচনা উঠেছে, যেখানে অনেকে মনে করছেন লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে।

এই অভিযোগ নাকচ করে আউন বলেন, কাঠামোগত সমঝোতার শর্তগুলো লেবাননের অধিকার ও মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়; বরং এগুলোর পূর্ণ সুরক্ষা নিশ্চিত করাই এর লক্ষ্য। তিনি আরও বলেন, যারা সার্বভৌমত্বের নীতিকে সম্মান করেন, তাদের রাষ্ট্রের সিদ্ধান্তকেও সম্মান করা উচিত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।