Web Analytics

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ থেকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে পদত্যাগপত্র দিয়েছেন। তাই তাঁর প্রতি অতিরিক্ত কঠোর না হয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করাই যুক্তিযুক্ত। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো গণতান্ত্রিক সরকার এসব সমর্থন করতে পারে না।

তিনি বলেন, সঠিক বিচারিক প্রক্রিয়ায় শাস্তি ও মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র প্রকৃত রাষ্ট্র হয়ে ওঠে। অপরাধীকে আইনি ব্যবস্থায় ধরে বিচার বিভাগের হাতে সোপর্দ করাই রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, রাতের ভোটের মাধ্যমে অন্যায্যভাবে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা সরকারের নেই এবং জনসমক্ষে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজও করা হবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।