Web Analytics

গ্রীষ্মের তীব্র খরতাপে ভোগান্তি কমাতে মুন্সীগঞ্জের চরাঞ্চলে সড়কের দুই পাশে দেড় হাজার গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’। সোমবার সকালে ‘সবুজ বনায়ন, ছায়াপথের রূপায়ণ’ প্রতিপাদ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজস্ব অর্থায়নে ‘ছায়াপথ-৮ ও ৯’ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের চরবেহেরপাড়া এবং টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কাইক্কাটি এলাকার দুটি কাঁচা সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সংগঠনের সদস্য সালাউদ্দিন মোল্লা জানান, চরাঞ্চলের মানুষের চলাচলের পথ ছায়াযুক্ত করে যাতায়াত স্বস্তিদায়ক করাই এই উদ্যোগের লক্ষ্য। সাধারণ সম্পাদক বিপ্লব হাসান বলেন, ২০১৮ সাল থেকে ‘ছায়াপথ’ কর্মসূচির আওতায় নয়টি সড়কের পাশে প্রায় দশ হাজার গাছের চারা রোপণ করেছে সংগঠনটি এবং রোপণের পর তিন থেকে চার মাস নিয়মিত তত্ত্বাবধান করা হয়।

কর্মসূচিতে সংগঠনের সদস্য জসিম মোল্যা, যুবায়ের শিকদার, রাকিব হাসান, মানিক শেখ ও সেলিম আহমেদ ফাহিমসহ অন্যান্যরা অংশ নেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।