Web Analytics

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেছেন, চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি জানান, গত দুই দিনে ঢাকায় ৯৪ জন চাঁদাবাজ এবং তাদের সহযোগী হিসেবে আরও ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন জোরদারে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং কমিউনিটি পুলিশকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এবং ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এস এন নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।