Web Analytics

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জাতিসংঘ-আসিয়ানের ১৬তম শীর্ষ সম্মেলনে তিনি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা ও অনাহারে রাখার তীব্র নিন্দা জানান। পরে এক্সে দেওয়া পোস্টেও তিনি একই অবস্থান তুলে ধরেন।

আনোয়ার বলেন, ফিলিস্তিনিদের ওপর চলমান নৃশংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও অনাহারের ঘটনার নিন্দা জানায় মালয়েশিয়া। তিনি ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার কথা বলেন। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং গাজায় বন্যার প্রভাবে সংকট জটিল হওয়ার প্রেক্ষাপটে তাঁর বক্তব্য আসে।

গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠনে চীনের অবদানের প্রশংসা করেন আনোয়ার। তিনি জাতিসংঘের কাঠামোগত সংস্কার এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বিলুপ্ত করার আহ্বান জানান। পাশাপাশি ২০২৬-২০৩০ আসিয়ান-জাতিসংঘ কর্মপরিকল্পনায় পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।