Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের শহিদদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার দেওয়া বাণীতে তিনি দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা দিবস জাতির গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের বীর শহিদ ও নির্যাতিত বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর মতে, ১৯৭১ সালের স্বাধীনতা কেবল ভূখণ্ডের নয়, বরং ন্যায়, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র গঠনের অঙ্গীকার, যা এখনো পূর্ণ বাস্তবায়িত হয়নি। তিনি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা স্বৈরাচারী শাসনের সমালোচনা করেন।

তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরশাসন থেকে মুক্তি পেয়ে জাতি গণতান্ত্রিক অধিকার ও আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে। নতুন প্রজন্মকে সত্য, ন্যায়, সাহস ও দেশপ্রেমের আদর্শে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।