Web Analytics

ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, কৌশলগত গুরুত্বের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত এই প্রণালি বিশ্বব্যাপী নৌ চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ।

তাসনিম জানায়, আইআরজিসির পক্ষ থেকে জাহাজগুলোকে জানানো হয়েছে যে, নতুন করে কোনো জাহাজকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) জানিয়েছে, তারা একাধিক প্রতিবেদনের মাধ্যমে এই সতর্কবার্তার তথ্য পেয়েছে। হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ, যার মাধ্যমে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ পরিবহন হয়।

এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি পরিবহন ও সামুদ্রিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।