Web Analytics

খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগর (লবি)। পোস্টাল ভোটসহ আলি আসগর পেয়েছেন ১,৪৮,৮৮৭ ভোট, আর মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৪৬,৮৮৮ ভোট। ১,৯৯৯ ভোটের ব্যবধানে আলি আসগর লবী জয়ী হয়েছেন।

খুলনা-৫ আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১৫০টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। খুলনা ব্যুরো সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ঢাকার কয়েকটি আসনেও বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন এবং জামায়াত ভোটের ফল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।