Web Analytics

গাজীপুর-১ আসনের বিএনপি সংসদ সদস্য মুজিবুর রহমান জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি ৮ এপ্রিল ২০২৬, বুধবার এ দাবি জানান। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে খালেদা জিয়া ও তার দুই সন্তান নয় মাস বন্দি ছিলেন, যা ইতিহাসে বিরল ধৈর্য ও দেশপ্রেমের উদাহরণ। তিনি দাবি করেন, এটি কোনো রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসের সত্য।

তিনি আরও বলেন, নয় মাস বন্দি জীবন কাটানোর কারণে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান এখন সময়ের দাবি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।