Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উসকানি রয়েছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা এবং অনেক সমস্যার সমাধান হওয়ার পরও সাম্প্রতিক সহিংসতার সঙ্গে প্রকৃত শ্রমিক আন্দোলনের সম্পর্ক নেই।

রিজভী কারখানায় ভাঙচুর, পুলিশ বক্স ও গাড়িতে অগ্নিসংযোগ এবং একজন শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনাকে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, সহিংসতায় জড়িত বা উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, গোপন চক্রান্ত ও নাশকতায় যুক্ত থাকার অভিযোগে কিছু কারখানার মালিকের পরিচয়ও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

সংবাদ সম্মেলনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার কেন্দ্রীয় শোভাযাত্রা নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ হওয়ার কথা। রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত এবং রাজনৈতিক ফায়দার জন্য অস্থিতিশীলতা সৃষ্টি থেকে সবাইকে বিরত থাকা উচিত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।