Web Analytics

লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় গায়ক আসিফ আকবর খালাস পেয়েছেন। সোমবার, ৯ মার্চ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। আট বছর ধরে চলা মামলার রায়ে খালাস পেয়ে আসিফ বলেন, অভিযোগটি ছিল মিথ্যার ওপর প্রতিষ্ঠিত এবং দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি ন্যায়বিচার পেয়েছেন।

আদালত সূত্র জানায়, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত আসিফ আকবরকে খালাস দেন। মামলাটি ২০১৮ সালের একটি ঘটনার সূত্রে শুরু হয়, যখন রাজধানীর পান্থপথে তার অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়ের করা হয়।

আসিফ জানান, তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং কোনো রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেননি। দীর্ঘ আট বছর পর এই রায় তার পরিবার ও ভক্তদের জন্য স্বস্তি বয়ে এনেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।