Web Analytics

সিএনএন ব্রাজিল জানিয়েছে, ব্রাজিলের একটি নিরাপত্তা সংস্থার তদন্ত অনুযায়ী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে দেশ ছাড়তে সহায়তা করেন। সে সময় বিদেশভ্রমণে বলসোনারোর ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। পরিকল্পনাটি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগেই করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন ব্যক্তি এই পরিকল্পনায় জড়িত ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া সাবেক ইসরাইলি কর্মকর্তা ১৯ অক্টোবর ব্রাজিলে পৌঁছান। দ্বিতীয় দফার ভোটের ছয় দিন আগে তিনি ব্রাসিলিয়া থেকে আর্জেন্টিনা সীমান্ত পর্যন্ত বলসোনারোর সঙ্গে ছিলেন।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা ফোজ দো ইগুয়াসু থেকে পুয়ের্তো ইগুয়াসুগামী তানক্রেদো নেভেস সেতু দিয়ে দুটি বাণিজ্যিক ভ্যান পার হওয়ার তথ্য পান। একটি ভ্যানে বলসোনারো ও সাবেক কর্মকর্তা এবং অন্যটিতে বলসোনারোর স্ত্রী ও দুই মেয়ে ছিলেন। আর্জেন্টিনায় তারা বায়রেস ফ্লাই পরিচালিত গালফস্ট্রিম জি৪০০ উড়োজাহাজে যুক্তরাষ্ট্রে যান; বিমানটি ইকুয়েডরের গুয়ায়াকিলে জ্বালানি নিয়ে বুধবার সকালে ওপা-লক্কা বিমানবন্দরে নামে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।